Posts

Showing posts from November, 2025

মুখচোরা

Image
​আমি একটা মুখচোরা ছেলে।কাউকে কিছু বলি না, কারও কাছে কিছু চাই না।এমনকি কারও দিকে মনভরে তাকাইও না।  কারণ আমি মুখচোরা ছেলে। ​তবে এর কুফলের চেয়ে সুফলই বেশি। পড়াশোনার অনেক সময় পাওয়া যায়। কোনো ফিস্ট বা জন্মদিনের পার্টিতে ডাক পাই না। ইচ্ছে যে করে না তা ঠিক নয়, কিন্তু 'আমায় ডাকলি না কেন?'—এই প্রশ্ন করার জন্য যে শক্তি লাগে, সেটাই জোগাড় করতে পারি না। খারাপ লাগে, তবে সব খারাপ কেবল খারাপ হয় না; তাতে অনেক কিছু ভালোও থাকে। যখন বন্ধুদের দল সারপ্রাইজ গিফট নিয়ে আলোচনা করে আমার পাশেই বসে, আমি তো ওদের কাছে 'পড়তি মাল'। তাই আমায় নিয়ে ভাবার সময় কারও থাকে না। আমারও যে কষ্ট হয়, তা তারা বুঝতে পারে না। থাক, বললাম না তো—সব খারাপ সব সময় খারাপ হয় না। আমি তখন অঙ্ক করতে বসে যাই। মাধ্যমিক আসছে তো, এক যন্ত্রণাকে ডুবিয়ে দিই অন্য সমস্যায়। বন্ধুরা হাসে, নোংরা কিছু খিস্তি মারে। জানি না, সেটাই ভালো লেগে যায়। অন্তত ওদের চোখে তো পড়লাম! ​তারপর অদ্ভুতভাবে এলো সেই দিনটা। একদিন বাড়িতে রাগ করে স্কুলে চলে এসেছি। রাগ ঠিক নয়, রাগ-মিশ্রিত অভিমান টাইপের কিছু একটা জেগে উঠেছিল আমার মধ্যে। বাবা ভাইয়ের জন্য স্পাইডারম্যানের...