Posts

ভালোই তো 1

প্রথম পর্ব ভেবে ছিলাম, না গেলেও চলবে। ব্যাপারটাকে কোনো ভাবে পাশ কাটিয়ে সাইড করে দেব। কিন্তু বুঝিনি, সেই প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে নির্মম ভাবে। মানুষ নিজেকে মনে করে খুব চালাক। একটু বুদ্ধি খাটালেই হল, সব চলে আসবে হাতের মুঠোয়। কিন্তু বিধাতা সেখানেই পুচ করে হেসে ফেলেই দ্রুত নিজেকে সামলে নেয়। আর খচাখচ করে এলোপাথাড়ি  কলম চালায়। লিখে ফেলে কিছু অদ্ভুত ঘটনা। আর আমরা তো নিরুপায়-সেই পথ ধরে এগোতে বাধ্য থাকি। রকেটের মত ভাবি, আমি নিজের নিয়মেই উড়ছি। আদপে তা নয়। ভগবান যে পেছনে আগুন গুঁজে দিয়েছে—তা ভুললে চলে নাকি! কিন্তু সব মন্দেও মুখবুজে মানিয়ে নেওয়ার মত কিছু ভালো দিক থাকে।শোনানোর মত কিছু গল্প অতীতেই জন্ম নেয় ভবিষ্যতের জন্যে।আজ সেই অদ্ভুত গল্পটাই শোনাবো। কলেজের ইউনিট টেস্ট। যদিও এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না। নোট করে বা বন্ধুর দেখে এত দিন যেমন বেঁচে গেছি, এবারেও ঠিক চালিয়ে নেব। ইঞ্জিনিয়ারিং বলে কথা।পরিক্ষার বৈতরণি উতরানোর এটাই  নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়।   যখন আমি কলেজে পড়তাম, মাথার যে কী হয়েছিল জানি না। সামান্য ব্যাপারগুলোকে ঘটা করে ঘটাতেই ভালো লাগত। সাধারণত ইঞ্জিনিয়ারিং-এর ...

বাসনা

  আমায় নিয়ে একটা কবিতা লিখে দেবে। কত বার বলেছি তোমায়। না হয় কিছু লাইন বা শব্দ বা অক্ষর। তুমি তাকিয়ে থাকতে আমার দিকে। আমি জানি তুমি কেবলি তাকিয়ে আছ। তোমার দৃষ্টি,তোমার ভাবনা তোমার চেতনা তোমার সত্তা তখন আমার গন্ডির বাইরে। আমার গন্ডিবা কত টুকু।খুবি অল্প,সীমানার প্রাচিরে বাঁধা।ভাড়া করা প্রেমিকা কিনা আমি। তুমি তাকিয়ে থাকতে আমার দিকে। কিন্তু আমি বুঝতাম তুমি কিছু না কিছু ভাবছো। তোমার চোখে ভাঙাচোড়া নড়বড়ে কিছু প্রেম মাঝে মাঝে জেগে উঠেই মিলিয়ে যেত। তোমার ঠোটের কোনে ম্লান কিন্তু কি অদ্ভুত মিষ্টি ঠোট চাঁপা হাঁসি ঝুলে থাকতো সে সময়। কি যে ভালো লাগতো তোমায় তখন। তুমি কবি মানুষ।তোমার ভাবতে প্রেমে লাগে।তুমিই তো বলেছিলে প্রেম করলে নাকি শরীরের হরমনিক ক্রিয়া বদলে যায়।তাতে ভাবার সুবিধে হয়।তোমার তো প্রিয় কাজ একটাই ভাবা। প্রথম প্রথম তুমি আমার প্রেমের ভাড়া সময় মত মিটিয়ে দিতে। আমিও নিতাম সে বিপুল আঙ্কের ভাড়া হাত পেতে। অভাবি বাড়ির মেয়ে কিনা। জানোতো প্রয়োজনের কাছে সব হারিয়ে যায়। প্রেম,ভালোবাসা,আত্মসন্মান,বিবেক বুদ্ধি সর্বপরি বুকের মাঝে জমিয়ে রাখা চোরা অভিমান গুলো।  নদির অদম্য স্রোতে বিনিত হাতে আত্মসমর্পন...